আস্হাবে রাসুলের জীবন কথা || উমার ইবনুল খাত্তাব (রা) || ইসলামের আলো
আস্হাবে রাসুলের জীবন কথা || উমার ইবনুল খাত্তাব (রা)
নাম “উমার, লকব ফারুক এবং কুনিয়াত আবু হান্স। পিতা খাত্তাব
ও মাতা হাতমা। কুরাইশ বংশের আদী গোত্রের লোক। “উমারের অষ্টম উর্ধ পুরুষ কা'ব নামক ব্যক্তির
মাধ্যমে রাসূলুল্লাহর (সা) নসবের সাথে তাঁর নসব মিলিত হয়েছে। পিতা খাত্তাব কুরাইশ
বংশের একজন বিশিষ্ট ব্যক্তি। মাতা হানতমা’ কুরাইশ বংশের বিখ্যাত সেনাপতি হিশাম ইবন
মুগীরার কন্যা। ইসলামের অন্যতম শ্রেষ্ঠ সেনাপতি খালিদ বিন ওয়ালিদ এই মুগীরার পৌত্র।
মক্কার জাবালে আকিব'-এর পাদদেশে ছিল জাহিলী যুগে বনী ‘আদী ইবন কা'বের বসতি। এখানেই
ছিল হযরত উমারের বাসস্থান। ইসলামী যুগে 'উমারের নাম অনুসারে পাহাড়টির নাম হয় 'জাবালে
'উমার- “উমারের পাহাড়। (তাবাকাতে ইবন সা'দ ৩/৬৬) “উমারের চাচাত ভাই, যায়িদ বিন নুফাইল।
হযরত রাসূলে কারীমের আবির্ভাবের পূর্বে নিজেদের বিচার-বুদ্ধির সাহায্যে মূর্তিপূজা
ত্যাগ করে। জাহিলী আরবে যাঁরা তাওহীদবাদী হয়েছিলেন, যায়িদ তাদেরই একজন। রাসূলুল্লাহর
(সা) জন্মের তের বছর পর তার জন্ম। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল। রাসূলুল্লাহর (সা)
বয়সের সমান ৬৩ বছর। তবে তার জন্ম ও ইসলাম গ্রহণের সন সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ
রয়েছে। গায়ের রং উজ্জ্বল গৌরবর্ণ, টাক মাথা, গন্ডদেশ মাংসহীন, ঘন দাড়ি, সেঁচের
দুপাশ লম্বা ও পুরু এবং শরীর দীর্ঘাকৃতির। হাজার মানুষের মধ্যেও তাঁকেই সবার থেকে লম্বা
দেখা যেত।
তার জন্ম ও বাল্য সম্বন্ধে তেমন কিছু জানা যায় না। ইবন আসাকির
তার তারীখে 'আমর ইবন 'আস (রা) হতে একটি বর্ণনা উদ্ধৃত করেছেন। তাতে জানা যায়, একদিন
"আমর ইবন আস কয়েকজন বন্ধু-বান্ধবসহ বসে আছেন, এমন সময় হৈ চৈ শুনতে পেলেন। সংবাদ
নিয়ে জানতে পেলেন, খাত্তাবের একটি ছেলে হয়েছে। এ বর্ণনার ভিত্তিতে মনে হয়, হযরত
উমারের জন্মের সময় বেশ একটা আনন্দোৎসব অনুষ্ঠিত হয়েছিল। তার যৌবনের অবস্থাও প্রায়
অনেকটা অজ্ঞাত। কে জানতো যে এই সাধারণ একরোখী ধরনের যুবকটি একদিন ফারুকে আযমে পরিণত
হবেন। কৈশরে "উমারের পিতা তাকে উটের রাখালী কাজে লাগিয়ে দেন। তিনি মক্কার নিকটবর্তী
‘দাজনান' নামক স্থানে উট চরাতেন। তিনি তার খিলাফতকালে একবার এই মাঠ অতিক্রমকালে সঙ্গীদের
কাছে বাল্যের স্মৃতিচারণ করেছিলেন এভাবে এমন এক সময় ছিল যখন আমি পশমী জামা পরে এই
মাঠে প্রখর রোদে খাত্তাবের উট চরাতাম। খাত্তাব ছিলেন অত্যন্ত কঠোর ও নীরস ব্যক্তি।
ক্লান্ত হয়ে একটু বিশ্রাম নিলে পিতার হাতে নির্মমভাবে প্রহৃত হতাম। কিন্তু আজ আমার
এমন দিন এসেছে যে, এক আল্লাহ ছাড়া আমার ওপর কর্তৃত্ব করার আর কেউ নেই।' (তাবাকতিঃ
৩/২৬৬-৬৭)
যৌবনের প্রারম্ভেই তিনি
তৎকালীন অভিজাত আরবদের অবশ্য-শিক্ষণীয় বিষয়গুলি যথাঃ যুদ্ধবিদ্যা, কুস্তি, বক্তৃতা
ও বংশ তালিকা শিক্ষা প্রভৃতি আয়ত্ত করেন। বংশ তালিকা বা নসবনামা বিদ্যা তিনি লাভ করে
উত্তরাধিকার সূত্রে। তাঁর পিতা ও পিতামহ, উভয়ে ছিলেন এ বিদ্যায় বিশেষ পারদর্শী। তিনি
ছিলেন তার যুগের একজন শ্রেষ্ঠ কুস্তিগীর। আরবের উকায' মেলায় তিনি কুস্তি লড়তেন। আল্লামা
যুবইয়ানী বলেছেনঃ “উমার ছিলেন এক মস্তবড় পাহলােয়ান। তিনি ছিলেন জাহিলী আরবের এক
বিখ্যাত ঘোড় সওয়ার। আল্লামা জাহ্যি বলেছেন : উমার ঘোড়ায় চড়লে মনে হত, ঘােড়ার
চামড়ার সাথে তার শরীর মিশে গেছে।' (আল-বায়ান ওয়তি বয়ীন) তার মধ্যে কাব্য প্রতিও
ছিল। তকালীন খ্যাতনামা কবিদের প্রায় সব কবিতাই তাঁর মুখস্থ ছিল। আরবী কাব্য সমালােচনার
বিজ্ঞান ভিত্তিক ধারার প্রতিষ্ঠাতা প্রকৃতপক্ষে তিনিই। ভাষা ও সাহিত্য সম্পর্কে তার
মতামতগুলি পাঠ করলে এ বিষয়ে তার যে কতখানি দখল ছিল তা উপলব্ধি করা যায়। বাগিতা ছিল
তাঁর সহজাত গুণ। যৌবনে তিনি কিছু লেখাপড়া শিখেছিলেন। বালজুরী লিখেছেনঃ রাসূলে কারীমের
(সা) নবুওয়াত প্রাপ্তির সময় গােটা কুরাইশ বংশে মাত্র সতের জন লেখা-পড়া জানতেন। তাদের
মধ্যে উমার একজন। | ব্যবসা বাণিজ্য ছিল জাহিলী যুগের আরব জাতির সম্মানজনক পেশা। উমারও
ব্যবসা শুরু করেন এবং তাতে যথেষ্ট উন্নতিও করেন। ব্যবসা উপলক্ষে অনেক দূরদেশে গমন এবং
বহু জ্ঞানী-গুণী সমাজের সাথে মেলামেশার সুযোগ লাভ করেন। মাসউদী বলেনঃ “উমার (রা) জাহিলী
যুগে সিরিয়া ও ইরাকে ব্যবসা উপলক্ষে ভ্রমণে যেতেন। ফলে আরব ও আজমের অনেক রাজা-বাদশার
সাথে মেলামেশার সুযোগ লাভ করেন। শিবলী। নু'মানী বলেন : “জাহিলী যুগেই 'উমারের সুনাম
সমগ্র আরবে ছড়িয়ে পড়েছিল। এ কারণে কুরাইশরা সর্বদা তাকেই দৌত্যগিরিতে নিয়ােগ করতাে।
অন্যান্য গােত্রের সাথে কোন বিরােধ সৃষ্টি হলে নিম্পত্তির জন্য তাঁকেই দূত হিসেবে পাঠানাে
হত।' (আলফারুক ঃ ১৪) | “উমারের ইসলাম গ্রহণ এক চিত্তাকর্ষক ঘটনা। তার চাচাত ভাই যায়িদের
কল্যাণে তার বংশে তাওহীদের বাণী একেবারে নতুন ছিল না। তাদের মধ্যে সর্বপ্রথম যায়িদের
পুত্র সঈিদ ইসলাম গ্রহণ করেন। সাঈদ আবার 'উমারের বােন ফাতিমাকে বিয়ে করেন। স্বামীর
সাথে ফাতিমাও ইসলাম গ্রহণ করেন। উমারের বংশের আর এক বিশিষ্ট ব্যক্তি নাঈম ইবন আবদুল্লাহও
ইসলাম গ্রহণ করেন। কিন্তু তখনও পর্যন্ত উমার ইসলাম সম্পর্কে কোন খবরই রাখতেন না। সর্বপ্রথম
যখন ইসলামের কথা শুনলেন, ক্রোধে জ্বলতে লাগলেন। তার বংশে যারা ইসলাম গ্রহণ করেছিলেন
তাদের তিনি পরম শত্রু হয়ে দাঁড়ালেন। এর মধ্যে জানতে পেলেন, 'লাবীনা' নামে তার এক
দাসীও ইসলাম গ্রহণ করেছেন। যাদের ওপর তার ক্ষমতা চলতাে, নির্মম উৎপীড়ন চালালেন। এক
পর্যায়ে তিনি সিদ্ধান্ত নিলেন, ইসলামের মূল প্রচারক মুহাম্মদকেই (সা) দুনিয়া থেকে
সরিয়ে দিতে হবে। যে কথা সেই কাজ। অনাস ইবন মালিক থেকে বর্ণিত। তরবারি কাঁধে ঝুলিয়ে
“উমার চলেছেন। পথে বনি যুহরার এক ব্যক্তির (মতান্তরে নাঈম ইবন আবদুল্লাহ) সাথে দেখা।
তিনি জিজ্ঞেস করালেনঃ কোন দিকে উমার? বললেন ঃ মুহাম্মাদের একটা দফারফা করতে।
লোকটি বললেন, মুহাম্মদের (সা) দফারফা করে বনি হাশিম ও বনি যুহরার হাত থেকে বাঁচবে কিভাবে?
একথা শুনে উমার বলে উঠলেন । মনে হচ্ছে, তুমিও পৈতৃক ধর্ম ত্যাগ করে। বিধর্মী হয়েছ।
লােকটি বললেনঃ “উমার, একটি বিশ্বকর খবর শােন, তােমার বােন ভগ্নিপতি বিধর্মী হয়ে গেছে।
তারা তােমার ধর্ম ত্যাগ করেছে। (আসলে লােকটির উদ্দেশ্য ছিল, “উমারকে তার লক্ষ্য থেকে
অন্য দিকে ঘুরিয়ে দেওয়া।) একথা শুনে রাগে উন্মত্ত হয়ে উমার ছুটলেন তার বােন-ভগ্নিপতির
বাড়ীর দিকে। বাড়ীর দরস্থায় “উমারের (রা) করাঘাত পড়লাে । তারা দুজন তখন খাব্বাব
ইবন আল-আরাত-এর কাছে কুরআন শিখছিলেন। উমারের আভাস পেয়ে খাব্বাব বাড়ীর অন্য একটি ঘরে
আত্মগোপন করলেন। 'উমার বােন-ভগ্নিপতিকে প্রথমেই জিজ্ঞেস করলেনঃ তােমাদের এখানে গুগু
আওয়ায শুনছিলাম, তা কিসের? তারা তখন কুরআনের সূরা ত্বাহা পাঠ করছিলেন। তারা উত্তর
দিলেন ঃ আমরা নিজেদের মধ্যে কথাবার্তা বলছিলাম। 'উমার বললেন ঃ সম্ভবতঃ তােমরা দুজন
ধর্মত্যাগী হয়েছে । ভগ্নিপতি বললেনঃ তোমার ধর্ম ছাড়া অন্য কোথাও যদি সত্য থাকে তুমি
কি করবে উমার? উমার তার ভগ্নিপতির ওপর ঝাপিয়ে পড়লেন এবং দু'পায়ে ভীষণভাবে তাকে মাড়াতে
লাগলেন। বােন তাঁর স্বামীকে বাঁচাতে এলে উমার তাকে ধরে এমন মার দিলেন যে, তার মুখ রক্তাক্ত
হয়ে গেল। বােন রাগে উত্তেজিত হয়ে বলে উঠলেন ? সত্য যদি তোমার দ্বীনের বাইরে অন্য
কোথাও থেকে থাকে, তাহলে আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া অন্য কোন ইলাহ নেই এবং আরাে
সাক্ষ্য দিচ্ছি, মুহাম্মাদ আল্লাহর রাসূল। | এ ঘটনার কিছুদিন আগ থেকে ‘উমারের মধ্যে
একটা ভাবান্তর সৃষ্টি হয়েছিল। কুরাইশরা মক্কায় মুসলমানদের ওপর নির্মম অত্যাচার-উৎপীড়ন
চালিয়ে একজনকেও ফেরাতে পারেনি। মুসলমানরা নীরবে সবকিছু মাথা পেতে নিয়েছে। প্রয়োজনে
বাড়ী-ঘর ছেড়েছে, ইসলাম ত্যাগ করেনি। এতে “উমারের মনে একটা ধাক্কা লেগেছিল। তিনি একটা
দ্বিধা-দ্বন্দ্বের আবর্তে দোল খাচ্ছিলেন। আজ তার প্রিয় সহােদর চোখ-মুখের রক্ত, তার
সত্যের সাক্ষ্য তাকে এমন একটি ধাক্কা দিল যে, তার সব দ্বিধা-দ্বন্দ্ৰ কপূরের মত উড়ে
গেল। মুহূর্তে হৃদয় তার সত্যের জ্যোতিতে উদ্ভাসিত হয়ে উঠলো। তিনি পাক-সাফ হয়ে বােনের
হাত থেকে সূরা জ্বীহরি অংশটুকু নিয়ে পড়তে শুরু করলেন। পড়া শেষ করে বললেন ? আমাকে
তােমরা মুহাম্মদের (সা) কাছে নিয়ে চল। উমারের একথা শুনে এতক্ষণে খাব্বাব ঘরের গোপন
স্থান থেকে বেরিয়ে এলেন। বললেনঃ 'সুসংবাদ 'উমার! বৃহস্পতিবার রাতে রাসূলুল্লাহ (সা)
তােমার জন্য দুআ করেছিলেন। আমি আশা করি তা কবুল হয়েছে। তিনি বলেছিলেন : “আল্লাহ, উমার
ইবনুল খাত্তাব অথবা 'আমর ইবন হিশামের দ্বারা ইসলামকে শক্তিশালী কর।' খাব্বাব আরাে বললেন
ঃ রাসূল (সা) এখন সাফার পাদদেশে দারুল আরকামে'।
"উমার চললেন “দারুল আরকামের দিকে। হামযা এবং তালহার সাথে
আরাে কিছু সাহাবী তখন আরকামের বাড়ীর দরজায় পাহারারত। “উমারকে দেখে তারা সন্ত্রস্ত
হয়ে পড়লেন। তবে হামযা সান্ত্বনা দিয়ে বললেনঃ আল্লাহ উমারের কল্যাণ চাইলে সে।
ইসলাম গ্রহণ করে রাসূলের অনুসারী হবে। অন্যথায় তাকে হত্যা করা
আমাদের জন্য খুবই সহজ হবে। রাসূল (সা) বাড়ীর ভেতরে। তার উপর তখন ওহী নাযিল হচ্ছে।
একটু পরে তিনি বেরিয়ে উমারের কাছে এলেন। 'উমারের কাপড় ও তরবারির হাতল মুট করে ধরে
বললেনঃ 'উমার, তুমি কি বিরত হবে না?'... তারপর দুআ করলেন । হে আল্লাহ্, 'উমার আমার
সামনে, হে আল্লাহ, উমারের দ্বারা দ্বীনকে শক্তিশালী কর।' “উমার বলে উঠলেনঃ আমি সাক্ষ্য
দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। ইসলাম গ্রহণ করেই তিনি আহ্বান জানালেন। “ইয়া রাসূলাল্লাহ,
ঘর থেকে বের হয়ে পড়ুন।' (তাবাকাতুল কুররাইবন সা'দ ৩/২৬৭-৬৯) এটা নবুওয়াতের ষষ্ঠ
বছরের ঘটনা। | ইমাম যুহরী বর্ণনা করেনঃ রাসুলুল্লাহ (সা) দারুল আরকামে প্রবেশের পর
উমার ইসলাম গ্রহণ করেছিলেন। তার পূর্বে নারী-পুরুষ সর্বমােট ৪০ অথবা চল্লিশের কিছু
বেশী লোক ইসলাম গ্রহণ করেছিলেন। “উমারের ইসলাম গ্রহণের পর জিবরীল (আ) এসে বলেন : “মুহাম্মাদ,
উমারের ইসলাম গ্রহণে আসমানের অধিবাসীরা উৎফুল্ল হয়েছে।" (তাবাকাত : ৩/২৬৯)।
“উমারের ইসলাম গ্রহণে ইসলামের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা
হলাে। যদিও তখন পর্যন্ত ৪০/৫০ জন লােক ইসলাম গ্রহণ করেছিলেন এবং তাদের মধ্যে হ্যরত
হামযাও ছিলেন, তথাপি মুসলমানদের পক্ষে কা'বায় গিয়ে নামায পড়া তাে দূরের কথা নিজেদেরকে
মুসলমান বলে প্রকাশ করাও নিরাপদ ছিল না। হ্যরত 'উমারের ইসলাম গ্রহণের সাথে সাথে এ অবস্থার
পরিবর্তন হলো। তিনি প্রকাশ্যে ইসলামের . ঘোষণা দিলেন এবং অন্যদের সংগে নিয়ে কা'বা
ঘরে নামায আদায় শুরু করলেন।
“উমার (রা) বলেন : আমি ইসলাম গ্রহণের পর সেই রাতেই চিন্তা করলাম,
মক্কাবাসীদের মধ্যে রাসূলুল্লাহর (সা) সবচেয়ে কট্টর দুশমন কে আছে। আমি নিজে গিয়ে
তাকে আমার ইসলাম গ্রহণের কথা জানাবো। আমি মনে করলাম, আবু জাহলই সবচেয়ে বড় দুশমন।
সকাল হতেই আমি তার দরজায় করাঘাত করলাম । আৰু জাহল বেরিয়ে এসে জিজ্ঞেস করলো, “কি মনে
করে?” আমি বললাম আপনাকে একথা জানাতে এসেছি যে, আমি আল্লাহ ও তার রাসূল মুহাম্মদের
(সা) প্রতি ঈমান এনেছি এবং তার আনীত বিধান ও বাণীকে মেনে নিয়েছি।' একথা শােনা মাত্র
সে আমার মুখের ওপর দরজা বন্ধ করে দিল এবং বললােঃ 'আল্লাহ তােকে কলংকিত করুক এবং যে
খবর নিয়ে তুই এসেছিস তাকেও কলংকিত করুক।' (সীরাতু ইবন হিশাম)
এভাবে এই প্রথমবারের মত মক্কার পৌত্তলিক শক্তি প্রকাশ্য চ্যালেঞ্জের
সম্মুখীন হলাে। সাঈদ ইবনুল মুসায়্যিব বলেন : “তার ইসলাম গ্রহণের পর মক্কায় ইসলাম
প্রকাশ্য রূপ নেয়।' আবদুল্লাহ ইবন মাসউদ (রা) বলেনঃ 'উমার ইসলাম গ্রহণ করেই কুরাইশদের
সাথে বিবাদ আরম্ভ করে দিলেন। শেষ পর্যন্ত তিনি কাবায় নামায পড়ে ছাড়লেন। আমরাও সকলে
তার সাথে নামায পড়েছিলাম।' সুহায়িব ইবন সিনান বলেনঃ তার ইসলাম গ্রহণের পর আমরা কাবার
পাশে জটলা করে বসতাম, কা’বার তাওয়াফ করতাম, আমাদের সাথে কেউ রূঢ় ব্যবহার করলে তার
প্রতিশােধ নিতাম এবং আমাদের ওপর যে কোন আক্রমণ প্রতিহত করতাম। (তাবকতিঃ ৩/২৬৯)।
তাই রাসূল (সা) তাঁকে- 'আল-ফারুক’ উপাধিতে ভূষিত করেছিলেন। কারণ,
তারই কারণে ইসলাম ও কুফরের মধ্যে প্রকাশ্য বিভেদ সৃষ্টি হয়েছিল। রাসূল (সা) বলেছেনঃ
"উমারের জিহ্বা ও অন্তঃকরণে আল্লাহ তাআলা সত্যকে স্থায়ী করে দিয়েছেন। তাই সে
‘ফারুক। আল্লাহ তার দ্বারা সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য করে দিয়েছেন। (তাবাকাত ঃ
৩/২৭০)।
মক্কায় যারা মুশরিকদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন, রাসূল
(সা) তাদেরকে মীনায় হিজরাতের নির্দেশ দিলেন। আবু সালামা, আবদুল্লাহ বিন আশহাল, বিলাল
ও 'আম্মার বিন ইয়াসিরের মদীনায় হিজরাতের পর বিশন আত্মীয়-বন্ধুসহ উমার মদীনার দিকে
পা বাড়ালেন। এ বিশজনের মধ্যে তাঁর ভাই যায়িদ, ভাইয়ের ছেলে সাঈদ ও জামাই খুনাইসও
ছিলেন। মদীনার উপকণ্ঠে কুবা পল্লীতে তিনি রিফায়া' ইবন আবদুল মুনজিরের বাড়ীতে আশ্রয়
নেন।
‘উমারের হিজরাত ও অন্যদের হিজরাতের মধ্যে একটা বিশেষ পার্থক্য
ছিল। অন্যদের হিজরাত ছিল চুপে চুপে। সকলের অগোচরে । আর উমারের হিজরাত ছিল প্রকাশ্যে।
তার মধ্যে ছিল কুরাইশদের প্রতি চ্যালেঞ্জ ও বিদ্রোহের সূর। মক্কা থেকে মদীনায় যাত্রার
পূর্বে তিনি প্রথমে কাবা তাওয়াফ করলেন। তারপর কুরাইশদের অডিডায় গিয়ে ঘােষণা করলেন,
আমি মদীনায় চলছি। কেউ যদি তার মাকে পুত্রশোেক দিতে চায়, সে যেন এ উপত্যকার অপর প্রান্তে
আমার মুখােমুখি হয়। এমন একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি সােজা মদীনার পথ ধরলেন। কিন্তু
কেউ এ চ্যালেঞ্জ গ্রহণের দুঃসাহস করলাে না। (তারীখুল উম্মাহ আল-ইসলামিয়্যাহ : খিদরী
বেক, ১/১৯৮)।
বিভিন্ন বর্ণনার মাধ্যমে জানা যায়, রাসুলুল্লাহ (সা) বিভিন্ন
সময় বিভিন্ন জনের সাথে "উমারের দ্বীনী ভ্রাতৃ-সম্পর্ক প্রতিষ্ঠা করে দেন। আবু
বকর সিদ্দীক, 'উয়াইস ইবন সায়িদা, ইবান ইবন মালিক ও মুয়াজ ইবন আফরা (রা) ছিলেন 'উমারের
দ্বীনী ভাই। তবে এটা নিশ্চিত যে, মদীনায় হিজরাতের পর বনী সালেমের সরদার ইবান ইবন।
মালিকের সাথে তার দ্বীনী ভ্রাতৃত্ব প্রতিষ্ঠিত হয়। (তাবাকাত ঃ ৩/২৭২) | হিজরী প্রথম
বছর হতে রাসূলে কারীমের (সা) ইনতিকাল পর্যন্ত 'উমারের () কর্মজীবন প্রকৃতপক্ষে হযরত
রাসূলে কারীমের (সা) কর্মময় জীবনেরই একটা অংশবিশেষ। রাসূলকে (সা) যত যুদ্ধ করতে হয়েছিল,
যত চুক্তি করতে হয়েছিল, কিংবা সময় সময় যত বিধিবিধান প্রবর্তন করতে হয়েছিল এবং ইসলাম
প্রচারের জন্য যত পন্থা। অবলম্বন করতে হয়েছিল তার এমন একটি ঘটনাও নেই, যা 'উমারের
সক্রিয় অংশগ্রহণ ব্যতীত সম্পাদিত হয়েছে। এইজন্য এসব ঘটনার বিস্তারিত বিবরণ লিখতে
গেলে তা “উমারের (রা) জীবনী না হয়ে হযরত রাসূলে কারীমের (সা) জীবনীতে পরিণত হয়। ভার
কর্মবহুল জীবন ছিল রাসূলে কারীমের (সা) জীবনের সাথে ওতপ্রােত ভাবে জড়িত। | হযরত 'উমার
বদর, উহুদ, খন্দকসহ সকল যুদ্ধেই রাসূলুল্লাহর (সা) সাথে অংশগ্রহণ করেছিলেন। তাছাড়া
আরাে বেশ কিছু সারিয়্যা (যে-সব ছােট অভিযানে রাসূলুল্লাহ সা. নিজে উপস্থিত হননি)-তে
তিনি নেতৃত্ব দিয়েছিলেন। বদর যুদ্ধের পরামর্শদান ও সৈন্যচালনা হতে আরম্ভ করে প্রতিটি ক্ষেত্রেই তিনি রাসূলে কারীমের
(সা) সাথে দৃঢ়ভাবে কাজ করেন। বদর যুদ্ধের বন্দীদের সম্পর্কে তার পরামর্শই আল্লাহর
পসন্দসই হয়েছিল। এ যুদ্ধে তার বিশেষ ভূমিকা নিম্নরূপঃ
(১) এ যুদ্ধে কুরাইশ বংশের প্রত্যেক শাখা হতে লোেক যােগদান করে;
কিন্তু বনী আ’দী অর্থাৎ "উমারের খান্দান হতে একটি লােকও যােগদান করেনি। 'উমারের
প্রভাবেই এমনটি হয়েছিল।
(২) এ যুদ্ধে ইসলামের বিপক্ষে ‘উমারের সাথে তার গােত্র ও চুক্তিবদ্ধ
লােকদের থেকে মােট বারাে জন লোক যােগদান করেছিল।
(৩) এ যুদ্ধে হযরত 'উমার তার আপন মামা আ’সী ইবন হিশামকে নিজ
হাতে হত্যা করেন। এ হত্যার মাধ্যমে তিনিই সর্বপ্রথম প্রমাণ করেন, সত্যের পথে আত্মীয়
ও প্রিয়জনের প্রভাব প্রাধান্য লাভ করতে পারে না।
উহুদ যুদ্ধেও হযরত উমার (রা) ছিলেন একজন অগ্রসৈনিক। যুদ্ধের
এক পর্যায়ে মুসলিম সৈন্যরা যখন বিপর্যয়ের সম্মুখীন হলেন এবং রাসূল (সা) আহত হয়ে
মুষ্টিমেয় কিছু সঙ্গী-সাথীসহ পাহাড়ের এক নিরাপদ স্থানে আশ্রয় নিলেন, তখন কুরাইশ
নেতা আবু সুফিয়ান নিকটবর্তী হয়ে উচ্চস্বরে মুহাম্মাদ (সা), আবু বকর (রা) উমার (রা)
প্রমুখের নাম ধরে ডেকে জিজ্ঞেস করলাে, তােমরী বেঁচে আছ কি? রাসূলের (সা) ইঙ্গিতে কেউই
আবু সুফিয়ানের জবাব দিল না। কোন সাড়া না পেয়ে আবু সুফিয়ান ঘোষণা করলাে ? “নিশ্চয়
তারা সকলে নিহত হয়েছে।' এ কথায় 'উমারের পৌরুষে আঘাত লাগলাে। তিনি স্থির থাকতে পারলেন
না।' বলে উঠলেন ঃ “ওরে আল্লাহর দুশমন! আমরা সবাই জীবিত।' আবু সুফিয়ান বললাে, “উলু
হুবল- হুবলের জয় হােক।' রাসূলুল্লাহর (সা) ইঙ্গিতে 'উমার জবাব দিলেনঃ 'আল্লাহু আ'লা
ও আজালুআল্লাহ মহান ও সম্মানী।'
খন্দকের যুদ্ধেও উমার সক্রিয় ভূমিকা পালন করেন। খন্দকের একটি
বিশেষ স্থান রক্ষা করার ভার পড়েছিল উমারের ওপর । আজও সেখানে তার নামে একটি মসজিদ বিদ্যমান
থেকে তাঁর সেই স্মৃতির ঘােষণা করছে। এ যুদ্ধে একদিন তিনি প্রতিরক্ষায় এত ব্যস্ত ছিলেন
যে, তার আসরের নামায ফটত হওয়ার উপক্রম হয়েছিল। রাসূল (সা) তাকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন।
ব্যস্ততার কারণে আমিও এখন পর্যন্ত নামায আদায় করতে পারিনি।' (আল-ফারুক ও শিবলী নু'মানী
ঃ ২৫) | হুদাইবিয়ার শপথের পূর্বেই হযরত উমার যুদ্ধের প্রস্তুতি আরম্ভ করে দিলেন। পুত্র
আবদুল্লাহকে পাঠালেন কোন এক আনসারীর নিকট থেকে ঘােড়া আনার জন্য। তিনি এসে খবর দিলেন,
“লােকেরা রাসূলুল্লাহর (সা) হাতে বাইয়াত করছেন। “উমার তখন রণসজ্জায় সজ্জিত। এ অবস্থায়
দৌড়ে গিয়ে তিনি রাসূলুল্লাহর (সা) হাতে বাইয়াত করেন।
হুদাইবিয়ার সন্ধির শর্তগুলি বাহ্য দৃষ্টিতে মুসলমানদের জন্য
অপমানজনক মনে হলাে। উমার উত্তেজিত হয়ে উঠলেন। প্রথমে আবু বকর, তারপর খােদ রাসূলুল্লাহর
(সা) নিকট এ সন্ধির বিরুদ্ধে প্রতিবাদ জানালেন। রাসূলুল্লাহ (সা) বল্লেনঃ 'আমি আল্লাহর
রাসূল। আল্লাহর নির্দেশ ব্যতীত কোন কাজ আমি করিনে।' উমার শাস্তি হলেন। তিনি অনুতপ্ত হলেন। নফল রােযা রেখে, নামায পড়ে, গােলাম
আযাদ করে। এবং দান খয়রাত করে তিনি এ গােস্তাখীর কাফফারা আদায় করলেন। | খাইবারে ইহুদীদের
অনেকগুলি সুরক্ষিত দুর্গ ছিলাে। কয়েকটি সহজেই জয় হলাে। কিন্তু দুটি কিছুতেই জয় করা
গেল না। রাসুল (সা) প্রথম দিন 'আবু বকর, দ্বিতীয় দিন “উমারকে পাঠালেন দুর্গ দু'টি
জয় করার জন্য। তারা দু'জনই ফিরে এলেন একতকার্য হয়ে। তৃতীয় দিন রাসূল (সা) ঘােষণা
করলেন আগামীকাল আমি এমন এক ব্যক্তির হাতে ঝাণ্ড দেব, যার হাতে আল্লাহ বিজয় দান করবেন।'
পর দিন সাহাবায়ে কিরাম অস্ত্র সজ্জিত হয়ে রাসূলুল্লাহর (সা) দরবারে হাজির। প্রত্যেকেরই
অন্তরে এই গৌরব অর্জনের বাসনা। উমার বলেনঃ “আমি খাইবারে এই ঘটনা ব্যতীত কোনদিনই সেনাপতিত্ব
বা সরদারীর জন্য লালায়িত হইনি।' সে দিনের এ গৌরব ছিনিয়ে নিয়েছিলেন শের-ই-খােলা আলী
(রা)।
খাইবারের বিজিত ভূমি মুজাহিদদের মধ্যে বণ্টন করা হলো। হযরত উমর
(রা) তার ভাগ্যের অংশটুকু আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিলেন। ইসলামের ইতিহাসে এটাই
প্রথম ওয়াকফ। (আল-ফারুক ঃ ৩০)।
মক্কা বিজয়ের সময় হযরত উমার (রা) ছায়ার মত রাসূলকে (সা) সঙ্গ
দেন। ইসলামের মহাশত্রু 'আবু সুফিয়ান আত্মিসমর্পণ করতে এলে উমার রাসূলুল্লাহকে (সা)
অনুরােধ করেন ? অনুমতি দিন এখনই ওর দফা শেষ করে দিই।' এদিন মক্কার পুরুষরা রাসূলুল্লাহর
(সা) হাতে এবং মহিলারা রাসূলুল্লাহর (সা) নির্দেশে 'উমারের নিকট বাইয়াত গ্রহণ করছিলেন।
| হুয়িন অভিযানেও হযরত 'উমার অংশগ্রহণ করে বীরত্ব সহকারে লড়াই করেছিলেন। এ যুদ্ধে
কাফিরদের তীব্র আক্রমণে বারাে হাজার মুসলিম বাহিনী ছত্রভঙ্গ হয়ে পড়েছিল। ইবন ইসহাক
বলেন ঃ মুহাজির ও আনসারদের মাত্র কয়েকজন বীরই এই বিপদকালে রাসুলুল্লাহর (সা) সাথে
দৃঢ়পদ ছিলেন। তাদের মধ্যে আবু বকর, উমার ও আব্বাসের (রা) নাম বিশেষভাবে উল্লেখযােগ্য।
তাবুক অভিযানের সময় রাসূলুল্লাহর (সা) আবেদনে সাড়া দিয়ে হ্যরত
উমার (রা) তার মােট সম্পদের অর্ধেক রাসূলুল্লাহর (সা) হাতে তুলে দেন।
রাসূলুল্লাহর (সা) ইনতিকালের খবর শুনে হযরত উমার কিছুক্ষণ স্তম্বিত
হয়ে বসে থাকেন। তারপর মসজিদে নববীর সামনে যেয়ে তরবারি কোষমুক্ত করে ঘােষণা করেন,
'যে বলবে রাসূলুল্লাহ (সা) ইনতিকাল করেছেন, আমি তার মাথা দ্বিখণ্ডিত করে ফেলবাে।' এ
ঘটনা থেকে রাসূলুল্লাহর (সা) প্রতি তাঁর ভক্তি ও ভালোবাসার পরিমাণ সহজেই অনুমান করা
যায়।
রাসূলুল্লাহর (সা) ইনতিকালের পর ‘সাকীফা বনী সায়েদায় দীর্ঘ
আলােচনার পর “উমার খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে হযরত আবু বকরের হাতে খিলাফতের বাইয়াত
গ্রহণ কব্রেন। ফলে খলীফা নির্বাচনের মহা সংকট সহজেই কেটে যায়। খলীফা হযরত আবু বকর যখন বুঝতে পারলেন তাঁর অন্তিম সময় ঘনিয়ে
এসেছে, মৃত্যুর পূর্বেই পরবর্তী খলীফা মনােনীত করে যাওয়াকে তিনি কল্যাণকর
মনে করলেন। তার দৃষ্টিতে উমার (রা) ছিলেন খিলাফতের যােগ্যতম ব্যক্তি। তা সত্বেও উচু
পর্যায়ের সাহাবীদের সাথে এ ব্যাপারে পরামর্শ করা সমীচীন মনে করলেন। তিনি আবদুর রহমান
ইবন আউফকে (রা) ডেকে বললেন, “উমার সম্পর্কে আপনার মতামত আমাকে জানান।' তিনি বললেনঃ
“তিনি তাে যে কোন লােক থেকে উত্তম; কিন্তু তার চরিত্রে কিছু কঠোরতা আছে।' আবু বকর বললেন
: “তার কারণ, আমাকে তিনি কোমল দেখেছেন, খিলাফতের দায়িত্ব কাঁধে পড়লে এ কঠোরতা অনেকটা
কমে যাবে।' তারপর আবু বকর অনুরােধ করলেন, তাঁর সাথে আলােচিত বিষয়টি কারাে কাছে ফাস
না করার জন্য। অতঃপর তিনি উসমান ইবন আফ্ফানকে ডাকলেন। বললেন, “আবু আবদিল্লাহ,
"উমার সম্পর্কে আপনার মতামত আমাকে জানান। উসমান বললেন? আমার থেকে আপনিই তাঁকে
বেশী জানেন। আবু বকর বললেন ঃ তা সত্ত্বেও আপনার মতামত আমাকে জানান। 'উসমান বললেনঃ তাকে
আমি যতটুকু জানি, তাতে তার বাইরের থেকে ভেতরটা বেশী ভালাে। তাঁর মত দ্বিতীয় আর কেউ
আমাদের মধ্যে। নেই। আবু বকর (রা) তাদের দু'জনের মধ্যে আলােচিত বিষয়টি গােপন রাখার
অনুরােধ করে তাকে বিদায় দিলেন।
এভাবে বিভিন্ন জনের কাছ থেকে মতামত নেওয়া শেষ হলে তিনি উসমান
ইবন আফফানকে ডেকে ডিকটেশন দিলেন : “বিসূমিল্লাহির রাহমানির রাহীম। এটা আবু বকর ইবন
আবী কুহাফার পক্ষ থেকে মুসলমানদের প্রতি অঙ্গীকার। আম্মা বাদ'- এতটুকু বলার পর তিনি
সংজ্ঞা হারিয়ে ফেলেন। তারপর উসমান ইবন আফফান নিজেই সংযােজন করেন- 'আমি তােমাদের জন্য
“উমার ইবনুল খাত্তাবকে খলীফা মনােনীত করলাম এবং এ ব্যাপারে তােমাদের কল্যাণ চেষ্টায়
কোন ত্রুটি করি নাই।' অতঃপর আবু বকর সংজ্ঞা ফিরে পান। লিখিত অংশটুকু তাকে পড়ে শােনান
হলাে। সবটুকু শুনে তিনি আল্লাহু আকবার বলে ওঠেন এবং বলেন ঃ আমার ভয় হচ্ছিল, আমি সংজ্ঞাহীন
অবস্থায় মারা গেলে লােকেরা মতভেদ সৃষ্টি করবে। 'উসমানকে লক্ষ্য করে তিনি আরাে বলেন
ঃ আল্লাহ তা'আলা ইসলাম ও মুসলমানদের পক্ষ থেকে আপনাকে কল্যাণ দান
| তাবারী বলেন ঃ অতঃপর আবু বকর লােকদের দিকে তাকালেন। তার স্ত্রী
আসমা বিনতু উমাইস তখন তাকে ধরে রেখেছিলেন। সমবেত লােকদের তিনি বলেনঃ 'যে ব্যক্তিকে
আমি আপনাদের জন্য মনােনীত করে যাচ্ছি তাঁর প্রতি কি আপনারা সন্তুষ্ট আল্লাহর কসম, মানুষের
মতামত নিতে আমি চেষ্টার ত্রুটি করিনি। আমার কোন নিকট আত্মীয়কে এ পদে বহাল করিনি। আমি
'উমার ইবনুল খাত্তাবকে আপনাদের খলীফা মনােনীত করেছি। আপনারা তার কথা শুনুন, তার আনুগত্য
করুন। এভাবে 'উমারের (রা) খিলাফত শুরু হয় হিঃ ১৩ সনের ২২ জমাদিউস সানী মুতাবিক ১৩
আগস্ট ৬৩৪ খৃঃ।।
হযরত “উমারের রাষ্ট্র শাসন পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে আলােচনা
সম্ভব নয়। দশ বছরের স্বল্প সময়ে গােটা বাইজান্টাইন ব্রোম ও পারস্য সাম্রাজ্যের পতন
ঘটান। তার যুগে বিভিন্ন অঞ্চলসহ মােট ১০৩৬টি শহর বিজিত হয়। ইসলামী হুকুমাতের
নিয়মতান্ত্রিক প্রতিষ্ঠা মূলতঃ তাঁর যুগেই হয়। সরকার বা রাষ্ট্রের সকল শাখা তাঁর
যুগেই আত্মপ্রকাশ করে। তার শাসন ও ইনসাফের কথা সারা বিশ্বের মানুষের কাছে কিংবদন্তীর
মত ছড়িয়ে আছে।
হযরত উমার প্রথম খলীফা যিনি আমীরুল মুমিনীন” উপাধি লাভ করেন।
তিনিই সর্বপ্রথম হিজরী সন প্রবর্তন করেন, তারাবীর নামায জামাআতে পড়ার ব্যবস্থা করেন,
জন শাসনের জন্য দুৱা বা ছড়ি ব্যবহার করেন, মদপানে আশিটি বেত্রাঘাত নির্ধারণ করেন,
বহু রাজ্য জয় করেন, নগর পত্তন করেন, সেনাবাহিনীর স্তরভেদ ও বিভিন্ন ব্যাটালিয়ান নির্দিষ্ট
করেন, 'জাতীয় রেজিস্টার বা নাগরিক তালিকা তৈরী করেন, কাযী। নিম্নোগ করেন এবং রাষ্ট্রকে
বিভিন্ন প্রদেশে বিভক্ত করেন।
উমার (রা) ছিলেন রাসূলুল্লাহর (সা) অন্যতম কাতিব। নিজ কন্যা
হযরত হাফসাকে রাসূলুল্লাহর (সা) সাথে বিয়ে দেন। তিনি রাসূলুল্লাহ (সা) ও আবু বকরের
(রা) মন্ত্রী ও উপদেষ্টার ভূমিকা পালন করেন । ইসলাম প্রহণের পূর্বে ও পরে ব্যবসা ছিল
তাঁর জীবিকার উপায় । খিলাফতের গুরুদায়িত্ব কাঁধে পড়ার পরও কয়েক বছর পর্যন্ত ব্যবসা
চালিয়ে যান। কিন্তু পরে তা অসম্ভব হয়ে দাড়ালে হযরত আলী (রা) সহ উচু পর্যায়ের সাহাবীরা
পরামর্শ করে বাইতুল মাল থেকে বাৎসরিক মাত্র আট শ’ দিরহাম ভাতা নির্ধারণ করেন। হিজরী
১৫ সনে বাইতুল মাল থেকে অন্য লােকদের ভাতা নির্ধারিত হলে বিশিষ্ট সাহাবীদের ভাতার সমান
তাঁরও ভাতা ধার্য করা হয় পাঁচ হাজার দিরহাম।
বাইতুল মালের অর্থের ব্যাপারে হ্যরত উমারের (রা) দৃষ্টিভঙ্গি
ছিল ইয়াতিমের অর্থের মত। ইয়াতিমের অভিভাবক যেমন ইয়াতিমের সম্পদ রক্ষণাবেক্ষণ করে।
ইয়াতিমের ও নিজের জন্য প্রয়ােজন মত খরচ করতে পারে কিন্তু অপচয় করতে পারে না। প্রয়োজন
না হলে ইয়াতিমের সম্পদ থেকে হাত গুটিয়ে নিয়ে শুধু হিফাজত করে এবং ইয়াতিম বড় হলে
তাকে তার সম্পদ ফিরিয়ে দেয়। বাইতুল মালের প্রতি উমারের (রা) এ দৃষ্টিভঙ্গিই সর্বদা
তার কর্ম ও আচরণে ফুটে উঠেছে। | হযরত 'উমার সব সময় একটি দুরা বা ছড়ি হাতে নিয়ে চলতেন।
শয়তানও তাঁকে দেখে পালাতাে। (তাজকিরাতুল হুফফাজ) তাই বলে তিনি অত্যাচারী ছিলেন না।
তিনি ছিলেন কঠোর ন্যায় বিচারক। মানুষকে তিনি হৃদয় দিয়ে ভালােবাসতেন, মানুষও তাকে
ভালােবাসতাে। তাঁর প্রজাপিলনের বহু কাহিনী ইতিহাসে পাওয়া যায়। | হযরত ফারুকে আযমের
ফজীলত ও মর্যাদা সম্পর্কে কুরআন ও হাদীসে এত বেশী ইঙ্গিত ও প্রকাশ্য বাণী রয়েছে যে,
সংক্ষিপ্ত কোন প্রবন্ধে তা প্রকাশ করা যাবে না । আল্লাহ ও তার রাসূলের (সা) নিকট তার
স্থান অতি উচ্চে। এজন্য বলা হয়েছে, “উমারের সব মতের সমর্থনেই সর্বদা কুরআনের আয়াত
নাযিল হয়েছে। হযরত আলী (রা) মন্তব্য করেছেন ঃ “খাইরুল উম্মাতি বা'দা নাবিয়িাহা আবু
বকর সুম্মা উমারনবীর (সা) পর উম্মতের মধ্যে সর্বোত্তম ব্যক্তি আবু বকর, তারপর উমার।
হযরত আবদুল্লাহ ইবন মাসউদ বলেনঃ “উমারের ইসলাম গ্রহণ ইসলামের বিজয়। তাঁর হিজরাত আল্লাহর সাহায্য এবং তার খিলাফত আল্লাহর রহমত।' ‘উমারের যাবতীয় গুণাবলী
লক্ষ্য করেই রাসূলে করীম (সা) বলেছিলেন : 'লাও কনি বাদী নাবিয়ূন লাকনা “উমার আমির
পরে কেউ নবী হলে 'উমারই হতাে।' কারণ তাঁর মধ্যে ছিল নবীদের স্বভাব-বৈশিষ্ট্য।
জ্ঞান বিজ্ঞানের চর্চা ও প্রসারের ক্ষেত্রে ‘উমারের যথেষ্ট অবদান
রয়েছে। তিনি আরবী কবিতা পঠন-পাঠন ও সংরক্ষণের প্রতি গুরুত্ব আরোপ করেন। অরিবী ভাষার
বিশুদ্ধতা রক্ষার প্রতি তিনি ছিলেন অত্যন্ত সজাগ; তাঁর সামনে ভাষার ব্যাপারে কেউ ভুল
করলে শাসিয়ে দিতেন। বিশুদ্ধভাবে আরবী ভাষা শিক্ষা করাকে তিনি দ্বীনের অঙ্গ বলে বিশ্বাস
করতেন। আল্লামা জাহাবী ‘তাজকিরাতুল হুফফাজ’গ্রন্থে উল্লেখ করেছেন, হাদীস বর্ণনার ক্ষেত্রে
'উমার ছিলেন অত্যন্ত কঠোর, একই হাদীস বিভিন্ন সনদের মাধ্যমে বর্ণনার প্রতি তিনি তাকিদ
দেন।
প্রখ্যাত সাহাবী মুগীরা ইবন শু'বার (রা) অগ্নি উপাসক দাস আবু
লুলু ফিরােজ ফজরের নামাযে দাঁড়ানাে অবস্থায় এই মহান খলীফাকে ছুরিকাঘাত করে। আহত হওয়ার
তৃতীয় দিনে হিজরী ২৩ সনের ২৭ জিলহজ্জ বুধবার তিনি ইনতিকাল করেন। মৃত্যুর পূর্বে আলী,
উসমান, আবদুর রহমান ইবন আউফ, সা’দ, যুবাইর ও তালহা (রা)- এ স্থায় জন বিশিষ্ট সাহাবীর
ওপর তাদের মধ্য থেকে কোন একজনকে খলীফা নির্বাচনের দায়িত্ব অর্পণ করে যান। হযরত সুহায়িব
(রা) জানাযার নামায পড়ান। রওজায়ে নববীর মধ্যে হযরত সিদ্দীকে আকবরের পাশে তাকে দাফন
করা হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। তার খিলাফতকাল দশ বছর ছয় মাস চার দিন।
৩৮ আসহাবে ক্লাসূলের জীবনকথাইবনুল আসীর বলেন, এ ব্যাপারে মুসলিম
উম্মার ইজম হয়েছে যে, হযরত খাদীজা রাসূলুল্লাহর (সা) ওপর সর্বপ্রথম ঈমান আনেন । ইসলাম
গ্রহণের সময় তার বয়স হয়েছিল পঞ্চাশ বছর। তার ইসলাম গ্রহণের প্রভাব তার পিতৃকুলের
লােকদের ওপরও পড়ে। ইসলামের আবির্ভাবের সময় পিতৃকুল বনু আসাদ ইবন আবদিল উযূর পনের
জন বিখ্যাত ব্যক্তি জীবিত ছিলেন। তাঁদের দশজনই ইসলাম গ্রহণ করেন। অন্য পাঁচজন কাফির
অবস্থায় বদর যুদ্ধে নিহত হন।
রাসূলুল্লাহর (সা) সাথে পঁচিশ বছর দাম্পত্য জীবন অতিবাহিত করার
পর নবুওয়াতের দশম বছরে দশই রামাদান পঁয়ষট্টি বছর বয়সে হযরত খাদীজা মক্কায় ইনতিকাল
করেন। জানাযা নামাযের বিধান তখনাে প্রচলিত হয়নি। সুতরাং বিনা জানাযায় তাঁকে মক্কার
কবরস্তান জান্নাতুল মুয়াল্লায় দাফন করা হয়। হযরত নবী করীম (সা) নিজেই তার লাশ কবরে
নামান। (আল-ইসাবা : ৪/২৮৩) | হযরত খাদীজা (রা) ওয়াফাতের অল্পকিছুদিন পর রাসূলুল্লাহর
(সা) বিশেষ হিতাকাধী চাচা আবু তালিব মারা যান । অবশ্য আল-ইসতিয়াবের একটি বর্ণনায়
বলা হয়েছে, আর তালিবের মৃত্যুর তিনদিন পর খাদীজা ইনতিকাল করেন। বিপদে-আপদে এ চাচাই
রাসূলুল্লাহকে (সা) নানাভাবে সাহায্য করতেন। রাসূলুল্লাহর (সা) দুই নিকটআত্মীয়ের ওয়াফাতের
কারণে মুসলিম উম্মাহর নিকট এ বছরটি 'আমুল হুযূন' বা শশাকের বছর, নামে অভিহিত হয়েছে।
| হযরত খাদীজা (রা) ছিলেন বহু সন্তানের জননী। প্রথম স্বামী আবু হালার ঔরসে হালা ও হিন্দ
নামে দু'ছেলে জন্মগ্রহণ করেন। তারা উভয়ে ইসলাম গ্রহণ করে রাসূলুল্লাহর (সা) সাহাবী
হওয়ার গৌরব অর্জন করেন। হিন্দ বদর মতান্তরে উহুদ যুদ্ধে রাসূলুল্লাহর (সা) সাথে অংশগ্রহণ
করেন। তিনি ছিলেন একজন প্রাঞ্জলভাষী বাগ্মী। উটের যুদ্ধে আলীর (রা) পক্ষে শাহাদাত বরণ
করেন। দ্বিতীয় স্বামী আতীকের ঔরসে হিন্দা নাম্মী এক মেয়ে জন্মগ্রহণ করেন। তিনি ইসলাম
গ্রহণ করে সাহাবী হওয়ার গৌরব অর্জন করেন। (শরহুল মাওয়াকিব, আল-ইসতিয়াব, হাশিয়া,
সীরাতু ইবন হিশাম-১/১৮৭) অবশ্য অন্য একটি বর্ণনা মতে প্রথম পক্ষে তার তিনটি সন্তান
জন্মলাভ করেন। দুই ছেলে হিন্দ ও হারিস। হারিসকে এক কাফির কাবার রুকনে ইয়ামনীর নিকট
শহীদ করে ফেলে। এক কন্যা যয়নাব। আর দ্বিীয় পক্ষের কন্যাটির কুনিয়াত ছিল উন্মু মুহাম্মাদ।
(দাখিরা-ই-মা'রিফ-ই-ইসলামিয়া)।
হযরত রাসূলে কারীমের (সা) পবিত্র ঔরসে জন্মগ্রহণ করেন তার ছয়
সন্তান। প্রথম সন্তান হযরত কাসিম। অল্প বয়সে মক্কা শরীফে ইনতিকাল করেন। তার নাম অনুসারে
রাসূলুল্লাহর (সা) কুনিয়াত হয় অাবুল কাসিম। মৃত্যুর পূর্বে তিনি হাটি হাটি পা পা
করে হাঁটা শিখেছিলেন। দ্বিতীয় সন্তান হযরত যয়নাব। তৃতীয় সন্তান হযরত আবদুল্লাহ।
তিনি নবুওয়াত প্রাপ্তির পর জন্মলাভ করেছিলেন, তাই তাইয়্যেব ও তাহির' লকৰ লাভ করেন।
অল্প বয়সে ইনতিকাল করেন। চতুর্থ সন্তান হযরত রুকাইয়া। পঞ্চম সন্তান হযরত উম্ম কুলসুম।
ষষ্ঠ সন্তান হযরত ফাতিমা (রা)। উল্লেখ্য যে, ইবরাহীম ছিলেন হযরত মারিয়ার গর্ভজাত সন্তান।
হযরত খাদীজা (রা) সন্তানদের খুব আদর করতেন। আর্থিক সচ্ছলতাও
ছিল। উকবার দাসী সালমাকে মজুরীর বিনিময়ে সন্তানদের দেখাশোনার জন্য নিয়ােজিত করেছিলেন।
| হযরত নবী কারীমের (সা) পবিত্র স্ত্রীগণের মধ্যে হযরত খাদীজার স্থান সর্বোচ্ছে । তিনি
প্রথম স্ত্রী, চল্লিশ বছর বয়সে রাসূলুল্লাহর (সা) সাথে বিয়ে হয়। তাঁর জীবদ্দশায়
নবী করীম (সা) আর কোন বিয়ে করেননি। হযরত ইবরাহীম ছাড়া রাসূলুল্লাহর (সা) সৰ সন্তানই
তার গর্ভে পয়দা হয়েছেন।
উম্মুল মুমিনীন হযরত খাদীজার ফজীলত ও মর্যাদা বর্ণনা করে শেষ
করা যাবে না। আমরা অবাক বিস্ময়ে লক্ষ্য করি, আরবের সেই ঘাের অন্ধকার দিনে কিভাবে এক
-মহিলা-নিঃসঙ্কোচে রাসূলুল্লাহর (সা) নবুওয়াতে বিশ্বাস স্থাপন করছেন। তার মনে বিন্দুমাত্র
সন্দেহ ও সংশয় নেই। সেই ওহী নাযিলের প্রথম দিনটি, ওয়ারাকার নিকট গমন এবং রাসূলুল্লাহর
(সা) নবী হওয়া সম্পর্কে তার দৃঢ় প্রত্যয় ঘোষণা- সবকিছুই গভীরভাবে ভেবে দেখার বিষয়।
রাসূলুল্লাহর (সা) নবুওয়াত লাভের পূর্ব থেকে খাদীজা যেন দৃঢ় প্রত্যয়ী ছিলেন। তিনি
নবী হবেন। তাই জিবরাঈলের আগমনের পর ক্ষণিকের 'ন্যও তার মনে কোন রকম ইতস্ততঃভাব দেখা
দেয়নি। এতে তার গভীর দূরদৃষ্টি ও তীক্ষ পর্যবেক্ষণ ক্ষমতা স্পষ্ট হয়ে ওঠে। নবুওয়াত
লাভের পূর্বে ও পরে সর্বদাই তিনি রাসূলুল্লাহকে (সা) সম্মান করেছেন, তার প্রতিটি কথা
বিশ্বাস করেছেন। পঁচিশ বছরের দাম্পত্য জীবনে মুহূর্তের জন্যও তার মনে কোন প্রকার সন্দেহ
দানা বাঁধতে পারেনি। সেই, জাহিলী যুগেও তিনি ছিলেন পূতঃপবিত্র । কখনাে মূর্তিপূজা করেননি।
নবী করীম (সা) একদিন তাকে বললেনঃ 'আমি কখনাে লতি-উয্যার ইবাদত করবাে না। খাদীজা বলেছিলেন
৪ লাত-উয্যার কথা ছেড়ে দিন। তাদের প্রসঙ্গই উহাপন করবেন না। (মুসনাদে আহমাদ-৪/২২২)।
নবুওয়াতে মুহাম্মাদীর (সা) ওপর প্রথম বিশ্বাস স্থাপনকারী এবং তার সাথে প্রথম সালাত
আদায়কারীই শুধু তিনি নন। সেই ঘাের দুর্দিনে ইসলামের জন্য তিনি যে শক্তি যুগিয়েছেন
চিরদিন তা অম্লান হয়ে থাকবে। ইসলামের সেই সূচনা লগ্নে প্রকৃতপক্ষে তিনি ছিলেন রাসূলুল্লাহর
(সা) পরামর্শ দাত্রী । রাসূলুল্লাহর (সা) সাথে বিয়ের পর সমস্ত সম্পদ তিনি স্বামীর
হাতে তুলে দেন। যায়িদ বিন হারিসা ছিলেন তাঁর প্রিয় দাস। তাকেও তিনি স্বামীর হাতে
তুলে দেন। রাসূলুল্লাহ (সা) যায়িদকে বেশী ভালোবাসতেন, তাই তাঁকে খুশী করার জন্য তাকে
আযাদ করে দেন। . মক্কার একজন ধনবতী মহিলা হওয়া সত্বেও তিনি নিজ হাতে স্বামীর সেবা
করতেন। একবার তিনি বরতনে করে রাসূলুল্লাহর (সা) জন্য কিছু নিয়ে আসছিলেন। হযরত জিবরীল
(আ) রাসূলকে (সা) বললেন, আপনি তাকে আল্লাহ তা'আলী ও আমার সালাম পৌছিয়ে দিন।' (বুখারী)
| হযরত রাসূলে করীম (সা) প্রিয়তমা স্ত্রী খাদীজার (রা) স্মৃতি তাঁর মৃত্যুর পরও ভােলেননি।
তার মৃত্যুর পর বাড়ীতে যখনই কোন পশু জবেহ হতাে, তিনি তালাশ করে তার বান্ধবীদের ঘরে
ঘরে গোশত পাঠিয়ে দিতেন। হযরত আয়িশা বলেনঃ যদিও আমি খাদীজাকে (রা) দেখিনি, তবুও তার
প্রতি আমার ইর্ষা হতাে। অন্য কারাে বেলায় কিন্তু এমনটি হতাে না। কারণ, নবী কারীম
(সা) সবসময় তার কথা স্মরণ করতেন। মাঝে মাঝে হযরত আয়িশা (রা) রাসূলুল্লাহকে (সা) রাগিয়ে
তুলতেন। রাসূল (সা) বলতেন। আল্লাহ আমার অন্তরে তার ভালােবাসা সৃষ্টি করে দিয়েছেন।'
হযরত খাদীজার (রা) ওফাতের পর তার বােন হালা একবার রাসূলে কারীমের
(সা) সাথে সাক্ষাৎ করতে আসলেন। রাসূলুল্লাহ (সা) তার কণ্ঠস্বর শুনেই বলে উঠলেন 'হালা
এসেছাে? রাসূলুল্লাহর (সা) মানসপটে তখন খাদীজার স্মৃতি ভেসে উঠেছিল। আয়িশা (রা) বলে
ফেললেন, 'আপনি একজন বৃদ্ধার কথা মনে করছেন যিনি মারা গেছেন। আল্লাহ তার চেয়ে অনেক
উত্তম স্ত্রী আপাকে দান করেছেন।' জবাবে নবী কারীম (সা) বললেন : 'কক্ষনাে না। মানুষ
যখন আমাকে মিথ্যে বলে উড়িয়ে দিতে চেয়েছে, সে তখন আমাকে সত্য বলে মেনে নিয়েছে। সবাই
যখন কাফির ছিল, তখন সে মুসলমান। কেউ যখন আমার সাহায্যে এগিয়ে আসেনি, তখন সে আমাকে
সাহায্য করেছে। তার গর্ভেই আমার সন্তান হয়েছে। আমরা মনে করি হ্যরত খাদীজার মূল্যায়ন
এর চেয়ে আর বেশী কিছু হতে পারে না।
হযরত খাদীজার ফজীলাত সম্পর্কে বহু হাদীস বর্ণিত হয়েছে। সহীহ
বুখারী ও মুসলিমে এসেছে ? ধরাপৃষ্ঠের সর্বোত্তম নারী মরিয়ম বিনতু ইমরান ও খাদীজা বিনতু
খুওয়াইলিদ। হযরত জিবরাঈল (আ) বসে আছেন রাসূলুল্লাহর (সা) কাছে। এমন সময় খাদীজা আসলেন।
জিবরাইল (আ) রাসূলুল্লাহকে (সা) বললেন, তাঁকে মণি-মুক্তার তৈরী একটি বেহেশতী মহলের
সুসংবাদ দিন। (বুখারী)
No comments